১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:০১ পিএম BDST banglanew24
10 Jul 2012   10:51:23 PM   Tuesday BdST
E-mail this

শেবাচিম হাসপাতালে তৃতীয় তলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে মাইনুল হক (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র মাইনুল হক বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি ঢাকার সরকারি কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রঞ্জিত দাস বাংলানিউজকে জানান, পেটের পীড়ার কারণে সকালে হাসপাতালের তৃতীয় তলায় ২নং মেডিসিন ইউনিটে ভর্তি হন মাইনুল।

এরপর তার শরীরে স্যালাইন দেওয়া হয়।

বিকেলে তৃতীয় তলার করিডোরের সঙ্গে থাকা বেলকনিতে উঠে বসেন তিনি। এ সময় নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে নিচে পড়ে যান।

তাকে উদ্ধার করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ডা. দাস।

মাইনুল হকের নিকটাত্মীয় এনামুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরীর বটতলা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন মাইনুল। সকালে তিনি পেটের পীড়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময় : ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর/সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান