১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:১১ এএম BDST banglanew24
03 Jul 2012   03:48:50 PM   Tuesday BdST
E-mail this

বিশ্বব্যাংক বিশ্বরাজনীতি করে, বিশ্ব ষড়যন্ত্রও করে: সুরঞ্জিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাংক বিশ্বরাজনীতি করে, বিশ্ব ষড়যন্ত্রও করে: সুরঞ্জিত
ছবি: আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বব্যাংক বিশ্বরাজনীতি করে, বিশ্ব ষড়যন্ত্রও করে বলে মন্তব্য করেছেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ওলামা লীগের উদ্যোগে আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার জনতার প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পদ্মাসেতু নিয়ে আল্লাহর ওয়াস্তে বিবেচনা-পুনরায় বিবেচনার হাত থেকে বাঁচান। বিশ্বব্যাংক বিশ্বরাজনীতি করে, বিশ্ব ষড়যন্ত্রও করে। তারা ধোয়া তুলসী পাতা না। সরকারের মেয়াদ যত শেষের দিকে যায়, ষড়যন্ত্র ততো বাড়ে। পদ্মাসেতু নিয়েও তাই ষড়যন্ত্র চলছে। আমাদের বিশ্বাস আমাদের পদ্মাসেতু হবেই হবে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিশ্বব্যাংক আর দাতারা বারবার বিবেচনা করে। পদ্মাসেতু নিয়ে আল্লাহর ওয়াস্তে বিবেচনা-পুনরায় বিবেচনার হাত থেকে বাঁচান। এই কাজ প্রধানমন্ত্রীকেই করতে হবে। জাতিকে বলতে হবে এখন কি করণীয়। তার নেতৃত্বেই জাতিকে ঐক্যবদ্ধ করে এই সমসার সমাধান করতে হবে। আমলাতান্ত্রিক দোদুল্যমানতা দূর করতে হবে।”

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এই সদস্য বলেন, “আমরা যদি নয় মাসে দেশ স্বাধীন করতে পারি, সম্রদ্র বিজয় করতে পারি, বিশ্বে চমকপ্রদ অনেক কাজ করতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, এটাও পারবো। পদ্মাসেতু আমাদের করতেই হবে। এর বিকল্প নেই। তাই জাতিকে বুঝিয়ে বলতে হবে। যেভাবেই হোক এই কাজ আমরা করবো।”

প্রশ্ন রেখে তিনি বলেন, “বিশ্বব্যাংকের বিশ্ব রাজনীতি মানলে কি আমাদের স্বাধীনতা আসতো বা যুদ্ধাপরাধীর বিচার করা যেত?”

সাবেক এই রেলমন্ত্রী বলেন, “পদ্মাসেতু গোটা দুয়েক সরকারি কর্মকর্তা ও দু একজন মন্ত্রীর বিষয় নয়। তাই কিছু থাকুক আর না তাকুক কাজ করতে হবে। বিশ্বব্যাংক বা দাতারা যা বলবে তাই করতে হবে এমনটা নয়। আমাদের আর কিছু না থাকুক ১৬ কোটি মানুষ আর ৩২ কোটি হাত আছে। বলতে পারেন প্রযুক্তি, অভিজজ্ঞতা আছে। আমরা যমুনা ও অন্যান্য ব্রিজ করতে পেরেছি। এটাও পারবো।”  

ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিযাস হোসেন বিন হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ ও ওলামা লীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
এমআইআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান