১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:১৬ পিএম BDST banglanew24
03 Feb 2013   10:06:56 PM   Sunday BdST
E-mail this

ডোরেমন কার্টুনের সম্প্রচার বন্ধের দাবি সংসদে


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডোরেমন কার্টুনের সম্প্রচার বন্ধের দাবি সংসদে

সংসদ ভবন থেকে: এবার হিন্দি ভাষায় ডাবিং করা আলোচিত কার্টুন অনুষ্ঠান ডোরেমন বন্ধের দাবি উঠলো জাতীয় সংসদে।

যেসব চ্যানেল এই কার্টুন সম্প্রচার করছে সেসব চ্যানেলের অনুমোদন বাতিল করার দাবি জানানো হয়েছে সংসদে।

রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশে (বিধি-৭১) এ দাবি তোলেন সরকার দলীয় সংসদ সদস্য মো. শাহরিয়ার আলম। অবশ্য তার নোটিশটি শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি।

‘ডোরেমন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহরিয়ার আলম বলেন, “স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বর্তমানে হিন্দি কার্টুন ‘ডোরেমন’ দেখানো হচ্ছে। বাংলাদেশের সব শিশু এ কার্টুন দেখছে। এ কার্টুন দেখে শিশুরা হিন্দিতে কথা বলছে। এর ফলে এক সময় বাংলার চেয়ে হিন্দিতে কথা বলা শিশুর সংখ্যা বেড়ে যাবে। দ্রুত এ কার্টুনের সম্প্রচার বন্ধ করা উচিত।”

তিনি আরো বলেন, “যেসব স্যাটেলাইট চ্যানেল এ কার্টুন সম্প্রচার করছে  সেগুলোর অনুমোদন বাতিল করা দরকার।”

শাহরিয়ার আলম বলেন, “শিশুদের নৈতিক শিক্ষা দেয় এমন কার্টুন দেখানো উচিত। বিদেশি কার্টুনগুলোর মধ্যে যেগুলো শিক্ষামূলক সেগুলো বাংলায় ডাবিং করে সম্প্রচার করা দরকার।”

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এসএইচ/ইউএম/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান