ঢাকা: বীমা খাতের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
জানা যায়, কোম্পানির ১২তম এজিএম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত হবে। এর আগে রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ওই এজিএম হওয়ার কথা ছিল। তবে এজিএমের অন্যান্যা তথ্য অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, এ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর