৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
25 Jul 2012   03:28:18 PM   Wednesday BdST
E-mail this

ডিএসই ও সিএসই: দু’দিন পর পতন দিয়ে লেনদেন শেষ


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসই ও সিএসই: দু’দিন পর পতন দিয়ে লেনদেন শেষ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ  কার্যদিবস বুধবার মূল্যসূচকের ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বুধবার লেনদেনের শুরুতে ডিএসইতে ২২০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট। কিন্তু ৫ মিনিট পর থেকে সূচক আবার পড়ে যেতে শুরু করে। বেলা ১টা পর্যন্ত ডিএসইতে  লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ২৯টি প্রতিষ্ঠানের দাম, সাধারণ সূচক কমে যায় ৪৬ পয়েন্ট। অন্যদিকে ডিএসইতে ৯৬ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১১টা ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪০ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১১টা ১০ মিনিটে ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৮ পয়েন্টে স্থির হয়। এর পর বেলা ১টার দিকে ডিএসই সাধারণ সূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ২৭২ পয়েন্টে স্থির হয়। এদিকে লেনদেন শেষে ডিএসইতে ৯৬ পয়েন্ট সূচক কমে ৪ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করে।

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই’র সাধারণ সূচক বাড়ে ১১৬ পয়েন্ট।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠা-নামা করে-  গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট এবং লংকা-বাংলা ফিন্যান্স।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) সাধারণ সূচক বেলা সাড়ে ১১টার দিকে ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৩২৩ পয়েন্টে। বেলা ১টার দিকে সিএসইর সাধারণ সূচক ৮৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৪৬ পয়েন্টে স্থির হয় এবং লেনদেন শেষে সিএসই’র সাধারণ সূচক ১৫৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৫ পয়েন্টে স্থির হয়। এদিনে সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩টি, কমেছে ১৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., লংকা  বাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, আফতাব অটোমোবাইল, লাফার্জ সুরমা সিমেন্ট এবং স্কয়ার ফার্মা।

বুধবার দিন শেষে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান