৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
20 Aug 2012   07:35:50 PM   Monday BdST
E-mail this

মঙ্গলবারও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মঙ্গলবারও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকা: মঙ্গলবারও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সারা দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে হালকা থেকে ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, সোমবার ঈদ-উল ফিতরের দিন ভোর থেকে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দিনভর গুড়ি গুড়ি অথবা হালকা বৃষ্টি হতে থাকে। ফলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনন্দে বিঘ্ন ঘটে। অনেক মানুষ ঈদের দিন পরিবার পরিজন ও প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হতে চাইলেও বৃষ্টির কারণে পারেননি।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে আবহাওয়া অধিদফতরে কর্তব্যরত আবহাওয়াবিদ আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তিনি জানান, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলিসিয়াস হতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ থেকে ২৩ ডিগ্রি।

সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সূর্যোদয় হবে ৬টা ২৭ মিনিটে। আর অস্ত যাবে ৫টা ৩৭ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
এসএআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান