৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:২০ এএম BDST banglanew24
13 Jun 2012   01:31:04 PM   Wednesday BdST
E-mail this

গাড়ি পোড়ানো মামলায় ডা. শাহাদাতের জামিন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাড়ি পোড়ানো মামলায় ডা. শাহাদাতের জামিন
ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : চট্টগ্রামে গাড়ি পোড়ানো মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

বুধবার সকালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালত জামিন দেয়।

ডা. শাহাদাত আদালতে আত্মসমর্পন করলে তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

তার আইনজীবী বলেন, ডা. শাহাদাতের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় জামিন দিয়েছে আদালত।

তিনি বলেন, সকালে আদালতের কাছে আত্মসমর্পন করেন ডা. শাহাদাত। জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালত সঠিক রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৩ মে চট্টগ্রামে বিএনপি-জামায়াত ও ১৮ দলীয় জোট কর্মীদেও সঙ্গে পুলিশের সঙঘর্ষ হয়। এতে জোট কর্মীরা নগরীর বিভিন্নস্থানে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।

এ ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় ডা. শাহাদাতকে প্রধান আসামি করা হয়।

এ মামলায় মোট আসামি ৩৬ জন। এরমধ্যে ১৯ জন  আগেই জামিন নিয়েছেন। বাকিরা পলাতক।

বাংলাদেশ সময় :১৩২৫ ঘণ্টা, ১৩ জুন ২০১২
এমইউ/
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান