১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:১৮ এএম BDST banglanew24
07 Mar 2012   02:14:03 PM   Wednesday BdST
E-mail this

ইন্টারনেট সেবায় ইনফোকম


সাব্বিন হাসান, ভেন্যু থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইন্টারনেট সেবায় ইনফোকম

‘ব্যবসা হবে সীমানা বিহীন’ এ উদ্দেশ্য নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ইনফোকম প্রদর্শনী। এ আসরে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত এবং কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

দেশের আইটি প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টারনেট কম্যুনিকেশন নেটওয়ার্ক এবং ব্রডব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যের দেখা মিলবে এখানে। আছে কিছু মাল্টিমিডিয়াভিত্তিক আয়োজন। টেলিটকের মানোন্নয়নে কাজ করছে চায়না কমসার্ভিস। এ প্রতিষ্ঠানের বিপণন পরিচালক লি ইয়ঙ্গফেঙ্গ বাংলানিউজকে জানান, সাঙ্গহাই টেলিকম নামে দীর্ঘ সাত বছর ধরেই তারা বাংলাদেশের টেলিকম এবং ইন্টারনেট সেবার মানোন্নয়নে কাজ করছে।

এ মুহূর্তে টেলিটকে থ্রিজি নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে চায়না কমসার্ভিস। এরই মধ্যে টেলিটকের জন্য ঢাকা এবং চট্টগ্রামে নেটওয়ার্কের কাজ প্রায় শেষপর্যায়ে বলে বাংলানিউজকে জানান লি ইয়ঙ্গফেঙ্গ। লির ভাষ্যমতে, টেলিকম খাতে বাংলাদেশের সম্ভাবনা অসীম। এ খাতে সেবামানের উন্নয়নে বাংলাদেশ অচিরেই এশিয়ার মডেল হয়ে উঠতে পারে।

এদিকে ‘ফাইন্ডার’ নামে একটি পণ্যভিত্তিক সেবা নিয়ে স্টল দিয়েছে মনিকো টেকনোলজিস। গাড়ির অবস্থান এবং চুরি নিয়ন্ত্রণে এ প্রতিষ্ঠানটি ফাইন্ডার নামে একটি পণ্য এনেছে। এ পণ্যটির দাম ১০ হাজার টাকা। আর মাসিক চার্জ হবে ৬০০ টাকা। আর এটি ইন্সটলেশন একেবারেই ফ্রি বলে বাংলানিউজকে জানিয়েছেন ফাইন্ডারের জ্যেষ্ঠ বিপণন নির্বাহী মামুনুর রশিদ বাধন।

এর মাধ্যমে জিপিআরএস এবং সিডিএমএ পদ্ধতিতে দেশের যে কোনো অবস্থান থেকে গাড়ির সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব। এ জন্য শুধু পাসওয়ার্ড আর লগইন দিয়ে সাইটে নিবন্ধন করলেই ভোক্তারা এ সেবা যে কোনো সময় সরাসরি উপভোগ করতে পারবেন। গতকাল প্রদর্শনীতে প্রস্তুতি চলেছ। ৭ ও ৮ দুদিন এখানে সেমিনার অনুষ্ঠিত হবে।

দেশের ইন্টারনেট সেবার গতির মানোন্নয়ন এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করাতেই এখানে পণ্য ও সেবা নিয়ে হাজির হয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠান। আগামী দুদিন এ প্রদর্শনীতে আরও বেশি সংশ্লিষ্ট পেশাজীবী এবং আগ্রহীদেও ভিড় হবে বলে আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এমএস সাহা বাংলানিউজকে জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশ এগোচ্ছে। এরই মধ্যে একে প্রধানতম সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। এ ছাড়াও আধুনিক জাতি হিসেবে নিজেদেরকে তৈরি করতে, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞেরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে পরিচয়, ব্যবসায়িক অভিজ্ঞতার বিনিময় এবং এ খাতে ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং উন্নয়নে ৬ মার্চ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘ইনফোকম টেক বাংলাদেশ-২০১২’ প্রদর্শনী। আইসিটি, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, ব্রডব্যন্ড এবং স্যাটালাইট ও ব্রডকাস্ট ছাড়াও সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানগুলোর আন্ত-ব্যবসায়ীক সম্পর্কের উন্নয়নে এ খাতের সম্প্রসারণ নির্ভরশীল। এ খাতের প্রতিষ্ঠানগুলো পরস্পরের মধ্যে ব্যবসায়ীক সর্ম্পক তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পারে।

এ প্রদর্শনীতে কনফারেন্স, বিটুবি মিটিং, সেমিনার, ট্রেনিং ছাড়াও বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে সরকার ও নীতিনির্ধারক, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়িক সংগঠনগুলোর আন্তঃযোগাযোগ, আলোচনা ও তথ্যের বিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্ব ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে নিবন্ধন করে বিনামূল্যে প্রবেশ করা যাবে। এ ছাড়াও কনফারেন্স এবং সেমিনারেও অংশগ্রহণে কোনো প্রবেশমূল্য নেই। এ প্রদর্শনী সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হচ্ছে। ৮ মার্চ এ প্রদর্শনীর আনুষ্ঠানিক সম্পাত্তি ঘোষণা করা হবে।

ইনফোকম টেক বাংলাদেশ-২০১২ আসরের আয়োজক আই স্টেশন লিমিটেড। সহআয়োজক ভারতের বিই এক্সপোজিশন। এ আয়োজনে আরও সহযোগিতা করছে বিসিসি, আইএসপিএবি, বাকো, বিসিটি ও বিডিওএসএন, বিআইজেএফ, বিআইআইসি ছাড়াও সংশ্লিষ্ট সংগঠন এবং প্রতিষ্ঠান। এখানে আইটি সহযোগী হিসেবে কাজ করছে আমরা নেটওয়ার্ক।

এ ইনফোকম প্রদর্শনীর গণমাধ্যম হিসেবে কাজ করছে এটিএন নিউজ, কমপিউটার বার্তা, কমপিউটার জগৎ এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময় ১৪১২ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান