৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৩৮ পিএম BDST banglanew24
21 Jun 2012   07:29:28 PM   Thursday BdST
E-mail this

পাইওনিয়ার ইন্স্যুরেন্সকে ৫০ হাজার টাকা জরিমানা


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্ণ বাকিতে ব্যবসা করায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জুবিলী রোড চট্রগ্রাম শাখার ব্যবস্থাপককে জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বৃহস্পতিবার আইডিআরএর কার্যালয়ে পাইওনিয়ার ইন্সুরেন্সের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আইডিআরএর তিনজন সদস্য নব গোপাল বণিক, মো. ফজলুল করিম এবং মো. নূরুল ইসলাম মোল্লা এবং উক্ত প্রতিষ্ঠানের  কোম্পানি সেক্রেটারি এস. এম. মিজানুর রহমান, এএমডি এ. কে. এম. জসিম উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

শুনানি শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের জুবিলী রোড কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মো. আমান উল্লাহকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গত ২২ এপ্রিল আইডিআরএর একটি পরিদর্শন দল পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চট্রগ্রামের জুবিলী রোড শাখা অফিস পরিদর্শন করে। পরিদর্শন কালে তাদের মানি রিসিট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পায়। এরই পরিপ্রেক্ষিতে তাদের জরিমানা করা হয়েছে বলে আইডিআরএ সূত্র বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান