৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:২০ এএম BDST banglanew24
23 Sep 2012   02:46:11 PM   Sunday BdST
E-mail this

হুমায়ুন আহমেদের ‘অতিথি’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হুমায়ুন  আহমেদের ‘অতিথি’

সফুরা গ্রাম থেকে শহরে আসে এক বাড়িতে কাজ করার জন্য। গ্রামে তার দু’সন্তান আর স্বামীকে নিয়ে টানাপোড়েনের সংসার। সব মায়া ফেলে সন্তানদের পড়াশোনা আর ভবিষ্যৎ চিন্তা করে চার বছর কাজ করে শহরের ওই বাড়িতে। প্রথম দিকে বাড়ির মালিক তাকে ভালভাবে না নিলেও ধীরে ধীরে আপন হয়ে যায় সফুরা।

বাড়ির বাচ্চারাও তাকে পছন্দ করতে শুরু করে।  মালিক খুশি হয়ে তার বেতন বাড়ায়। আর সফুরা টাকা তুলে দেয় তার স্বামীর হাতে। বাড়তি টাকা দিয়ে স্বামী গ্রামে একটা বিয়ে করে। বউয়ের টাকায় ভালোই চলতে থাকে তার দিন। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানে না সফুরা। সফুরার বাড়ি ফেরার সময় হয়। নিজ বাড়িতে এ কেমন বাড়ি ফেরা সফরার, যেন অতিথির মতো! সফুরা কি মেনে নেবে তার স্বামীর এ দ্বিতীয় বিয়ে?

গ্রামীণ নারীর জীবনের এমন রূঢ় বাস্তবতার গল্প ‘অতিথি’। প্রয়াত হুমায়ুন আহমেদের ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসেন যুথী এবং নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, আহমেদ রুবেল, যুথী, টুটুল চৌধুরী, রেবেকা মনি, শাহীন, ওয়াফা, অয়োমি, সারিকা, রুদ্র ও আরো অনেকে।

১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিনে নাটকটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান