ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত রহিমা ফুড কোম্পানির শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না কোম্পানি কর্তৃপক্ষ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এ শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ দেয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাংলাদেশ সময় : ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর