১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৪০ পিএম BDST banglanew24
26 Sep 2012   08:24:16 PM   Wednesday BdST
E-mail this

‘বিহাইন্ড দ্যা টোকাই’ চলচ্চিত্রে সাজু


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বিহাইন্ড দ্যা টোকাই’ চলচ্চিত্রে সাজু

নির্মিত হচ্ছে ডিজিটাল চলচ্চিত্র ‘বিহাইন্ড দ্যা টোকাই’। এতে অভিনয় করছেন ক্লোজআপ তারকা শিল্পী সাজু ও শিশু অভিনেতা সঞ্জয় বডুয়া।

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমবারের মত একজন টোকাইয়ের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরী করতে যাচ্ছে এ প্রজন্মের তরুন পরিচালক আকাশ নিবির।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক আকাশ নিবির বাংলানিউজকে বলেন, “গল্পটা টোকাই, পতিতা আর সন্ত্রাসকে ঘিরে। আশাকরি সাজু ও সঞ্জয় এর জুটি খুব ভাল করবে। তারাই এ গল্পের  মূল চরিত্র। আর একজন টোকাইয়ের জীবনের পিছনের ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে “বিহাইন্ড দ্যা টোকাই”।

তিনি আরো জানান, এ চলচ্চিত্রে একাধিক আইটেম গানসহ মোট ৫টি গান থাকবে।

আগামী অক্টোবর থেকে ঢাকার কমলাপুর রেল ষ্টেশন, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়াও  ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান