৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৫ এএম BDST banglanew24
03 Jun 2012   09:25:59 PM   Sunday BdST
E-mail this

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান গোলাম ছাদেক লেবুর বিরুদ্ধে রোববার বিকেলে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।

মিছিলটি গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি পেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গিদারী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছাদেক লেবু দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকাবাসীকে নানাভাবে নাজেহাল করে আসছেন।

কেউ এর প্রতিবাদ করতে গেলে তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী নিরীহ গ্রামবাসীর প্রাণনাশের হুমকিসহ মারপিট করে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া, ১ জুন চেয়ারম্যান লেবুর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী ধুতিচোরা গ্রামে এনামুল হকের স্ত্রী শেফালী বেগম, বোন আম্বিয়া খাতুন ও ভগ্নিপতি নজরুল ইসলামকে তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারপিট করে।

বর্তমানে আহতরা গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী বলে স্মারক লিপিতে উল্লেখ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- গিদারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ইদু, সর্দার ওয়াহিদ হাসান রোমান, শহর যুবলীগ নেতা আব্দুল খালেক, কৃষক নেতা জুয়েল নিয়াজি, প্রমুখ।

এ ব্যাপারে চেয়ারম্যান গোলাম ছাদেক লেবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র এবং সমাজে তাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

নির্বাচনে জনৈক পরাজিত প্রার্থী এ ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান