ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের গত ২৬ জুলাই পযর্ন্ত নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৬ জুলাই পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৭ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে ১৯ দশমিক ৩২ টাকা।
এ সময়ের মধ্যে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের আকার ৬৯ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৭২৯ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, গত ২৬ জুলাই পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৮ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে ১১ দশমিক ৭৯ টাকা।
এ মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়িয়েছে ২০৩ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৭৬৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর