১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৫০ এএম BDST banglanew24
21 Jun 2012   08:28:48 PM   Thursday BdST
E-mail this

টিআরএম ছাড়া বিকল্প নেই: হুইপ ওহাব


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব বলেছেন, “তার নির্বাচনী এলাকার জলাবদ্ধ মানুষকে বাঁচাতে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) ছাড়া বিকল্প নেই।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, টিআরএম প্রকল্প উদ্বোধন করতে গেলে স্থানীয় জনতা হুইপ ওহাবের গাড়িতে আগুন দেয়।

ওহাব বলেন, “কৃষকরা টিআরএম এর বিরোধিতা করছে না। কিছু ঘের মালিক ও স্বার্থন্বেষী মহল এর বিরোধিতা করছে। সাধারণ মানুষ টিআরএম চায়।”
 
টিআরএম প্রকল্প বাস্তবায়ন করে ২০ লাখ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “টিআরএম প্রকল্প ছাড়া এই জলাবদ্ধতার হাত থেকে মানুষকে রক্ষার বিকল্প কোনো পথ নেই।”

আলোচনাং অংশ নিয়ে ফজিলাতুন্নেসা বাপ্পি বলেন, “কয়েকটি জন্মতারিখের অধিকারী বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদে আসেন না। তিনি চলে যান হোটেলে বাজেট ভাবনা পেশ করতে। শেখ হাসিনা সরকারের লক্ষ্য হচ্ছে সৃষ্টি করা, আর খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে সবকিছু ধ্বংস করা। তিনি অবৈধ ও অসাংবিধানিক পন্থায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্নে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছেন। এমনি রাজনৈতিক দেউলিয়া হয়ে পড়েছেন যে সাত মার্ডারের আসামী, উগ্র সাম্প্রদায়িক, যুদ্ধাপরাধী ও সাইনবোর্ড সর্বস্ব দলের সঙ্গে জোট বাঁধছেন যুদ্ধাপরাধীদের গাড়িতে আমাদের রক্তস্নাত জাতীয় পতাকা আবারও তুলে দিতে। কিন্তু দেশের জনগণ তার সেই স্বপ্ন কখনই পূরণ হতে দেবে না।”

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান