৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:১৪ এএম BDST banglanew24
09 Aug 2012   12:57:34 PM   Thursday BdST
E-mail this

দুঃখ কীরে ভাই


হাসান মাহমুদ রাজীব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুঃখ কীরে ভাই

দুঃখ কীরে ভাই
এই জগতে তোমার সবই
আমার কিছু নাই।

মণ্ডা-মিঠাই বার্বিডল
ঘুম পাড়ানি পরীর দল
না থাক আছে মনের বল।

দুঃখ কীরে ভাই
স্বপ্ন তোমার সত্যি হলো তাই
আমিও যে ক্লান্তহীন নিবিড় সাধনায়।

আমাদেরই দুঃখ আর কষ্ট বারোমাস
তোমাদের তা নিত্য পরবাস
বুকে তবু আছে স্বপ্ন-সুখের আশ।

দুঃখ কীরে ভাই
তোমাদের এই বিত্ত সভায়
নাইবা দিলে ঠাঁই।

তবু দুঃখ কীরে ভাই
তোমার-আমার মিলনমেলায়
বিশ্বকে সাজাই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান