ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের তিনজন পরিচালক শেয়ারবাজার থেকে ১১ লাখ ১২ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংকের পরিচালক তোফাজ্জাল হোসেন গত ১৩ জুন ঘোষণা অনুযায়ী এ প্রতিষ্ঠানের ৫ লাখ শেয়ার, বীমা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালক মিস এনজি চৌধুরী এ প্রতিষ্ঠানের ৪৪ হাজার ২০০টি শেয়ার এবং আর্থিক খাতের জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালক মিস সিলওয়াত এ হায়দার এ প্রতিষ্ঠানের ৫ লাখ ৬৭ হাজার ৮০০টি শেয়ার বর্তমান বাজার দরে ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৯, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর