ঢাকা: চীনের উত্তর-পশিমাঞ্চলীয় শহর জিনজিয়াং উইঘুর প্রদেশে শনিবার ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৫টা ৭মিনিটে স্বায়ত্বশাসিত এ প্রদেশটিতে ভূমিকম্প আঘাত হানে।
চাইনা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রদেশের হিজিং এবং সিনইউয়ান জেলার সীমান্তবর্তী পর্বতবেষ্টিত এলাকায়।
এ ঘটনায় হিজিংয়ের অনেক ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাপনা ধসে পড়ার সময় অনেকে আঘাত পেয়েছেন। ভূমিকম্পের পর ওই এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।
এছাড়া, রাস্তার কোথাও কোথাও ফাটল দেখা দেওয়ায় যানচলাচলেও বিঘ্ন ঘটে। নিরাপত্তার খাতিরে ৩২টি যাত্রীবাহী ট্রেন ও জাহাজ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর