৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:৫৫ পিএম BDST banglanew24
22 Jan 2013   09:05:24 PM   Tuesday BdST
E-mail this

এবার অভিন্ন প্রবেশিকার বিপক্ষে প্রেসিডেন্সি


কলকাতা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবার অভিন্ন প্রবেশিকার বিপক্ষে প্রেসিডেন্সি

অভিন্ন প্রবেশিকার বিপক্ষে আগেই জোরদার আপত্তি তুলেছিল যাদবপুর। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও স্নাতকোত্তরে শিক্ষার্ক্ষী ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা থেকে রেহাই পেতে চাইছে। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষ (২০১৩-’১৪) থেকেই স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ইন্টিগ্রেটেড বা সুসংহত পাঠ্যক্রম চালু করে দেওয়ার পক্ষপাতী।

বিশেষজ্ঞদের মত, ভাল মানের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম জরুরি। তা ছাড়া এই পাঠ্যক্রমের সাহায্যে গবেষণাধর্মী পড়াশোনা চালু করা সহজ।

সেট-এর ব্যাপারে প্রেসিডেন্সি-কর্তৃপক্ষ সোমবার বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সেখানে সেট নিয়ে আপত্তির বিষয়ে আলোচনা হয়।

প্রাথমিকভাবে ঠিক হয়, ২০১৩ শিক্ষাবর্ষেই ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম চালু করা হবে। সেই সঙ্গেই সিদ্ধান্ত হয়েছে, এখন যারা সেখানে পড়ছেন, তাদের জন্য স্নাতকোত্তরে ৬০ শতাংশ আসন সংরক্ষিত রাখার অনুমতি চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে।

প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার অবশ্য এ দিনের বৈঠকের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, প্রেসিডেন্সিতে পঠনপাঠনের বন্দোবস্ত হচ্ছে একটু পৃথক পদ্ধতিতে। তাই ওখানে সেট চালু করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এ দিন তিনি বলেন, “যা জানানোর সরকারকেই জানাব। তার আগে কিছু বলব না।” তবে ওই বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, তাঁদের মতামত ছাড়াই যে-ভাবে সেটের খসড়া তৈরি হয়েছে, প্রেসিডেন্সি-কর্তৃপক্ষের কাছে তা ‘অপ্রত্যাশিত।’

রাজ্য সরকার যে ২০১৩ শিক্ষাবর্ষ থেকেই সেট-এর মাধ্যমে ছাত্র ভর্তি চালু করার পরিকল্পনা করেছে, আগেই তা জানিয়েছিলেন রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ। সেই অভিন্ন প্রবেশিকার পদ্ধতি কী হবে, তার একটি খসড়া তৈরি করে সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে দিয়েও দিয়েছে সংসদ। কিন্তু যাদবপুর ও প্রেসিডেন্সি শুরু থেকেই ওই অভিন্ন ভর্তি পরীক্ষার বিরোধিতা করেছে।

গত সপ্তাহে যাদবপুরের নির্বাহী পরিষদে সিদ্ধান্ত হয়েছে, ২০১৪ শিক্ষাবর্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম চালু হবে। আর ২০১৩তে সেট ছাড়াই স্নাতকোত্তরে ছাত্র ভর্তির অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান