৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৫ পিএম BDST banglanew24
09 Aug 2012   04:45:17 PM   Thursday BdST
E-mail this

ক্লোজআপ ওয়ানের রেজিস্ট্রেশন শুরু


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্লোজআপ ওয়ানের রেজিস্ট্রেশন শুরু

দেশ কাঁপানো সংগীতপ্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামূলক কার্যক্রম ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর চতুর্থ আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

‘স্বপ্ন সাধনা সাহসে, গাও আত্মবিশ্বাসে’ স্লোগান নিয়ে চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। গত ৫ জুলাই রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের ঘোষণা দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক আলী এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট অন্যরা।

গত বুধবার শুরু হয়েছে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন। ১৬ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সারা দেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশনের জন্য ফোন করতে হবে ০৯ ৬৬৬ ৩৩৩ ১১১ নম্বরে। প্রবাসী বাংলাদেশিরা রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে। এজন্য লগ অন করতে হবে www.facebook.com/CloseupBangladesh ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২

সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান