২৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমীর চারুকলা মিলনায়তনে সাপ্তাহিক ‘৭১ এবং’ এর যাত্রা শুরু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ. বি. তাজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম আহমেদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান (অব.) বীরবিক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘৭১ এবং’ এর প্রকাশক তহুরা আলী এমপি। এ পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে আছেন মেহের আফরোজ শাওন।
বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জিআর