৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:২২ পিএম BDST banglanew24
20 Aug 2012   06:15:20 PM   Monday BdST
E-mail this

রাজধানীর মতিঝিলে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিলে ঈদের দিন ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি ও লাইসেন্সবিহীন চালকের কারণে প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তাকর্মী। সোমবার দুপর আড়াইটায় মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে বাসচাপায় নিহত হন আবু বকর সিদ্দিক নামক ওই নিরাপত্তাকর্মী। এ ঘটনায় চালক জসিমকে বাসটিসহ আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় মতিঝিলের ৯৯ করিম চেম্বারের নিরাপত্তাকর্মী আবু বকর সিদ্দিককে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত সিদ্দিকের গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

এ ঘটনায় চালক জসিমকে বাসটিসহ আটক করে পুলিশ। বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল এবং এর চালকের লাইসেন্স নেই বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান