বাংলা একাডেমী ২৫ জুন বিকেল ৪ টায় একাডেমীর সেমিনার কক্ষে কবি শামসুর রাহমান স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী।
শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম ও কাজী আরিফ।
সভাপতিত্ব করবেন অধ্যাপক হায়াৎ মামুদ।
বাংলাদেশ সময় ১৬৪১, জুন ২৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সম্পাদক