৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:২৯ পিএম BDST banglanew24
12 Jun 2012   10:30:32 PM   Tuesday BdST
E-mail this

“জামায়াত কোনো দিন রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে না”


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দীন বলেছেন, “বাংলাদেশ আগামী ২৫ বছরে ইসলামী রাষ্ট্র হিসেবে গঠিত হবে। তবে জামায়াতে ইসলামী কোনো দিন রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে না।”  

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া আদায় এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষে দিনাজপুরের সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ আ ম ম শামসুল আলম চৌধুরী ও অধ্যক্ষ আ ন ম হাদীউজ্জামান।
 
সভায় বাহাউদ্দিন আরও বলেন, “শিক্ষকরা একজন মানুষকে যোগ্য করে তুলতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর দিয়ে পাস করিয়ে দিলেই হবে না, তারা যেন আগামীতে নেতৃত্ব দিতে পারে সে জন্য সুযোগ্য করে গড়ে তুলতে হবে।”

এ সম্মেলনে প্রধান আলোচক আলহাজ অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, “মাদ্রাসা শিক্ষার মান বলতে কোনো কিছু ছিল না। আমাদের আন্দোলনের ফলে এর উন্নতি হয়েছে। অনেক মাদ্রাসা এমপিওভুক্তও হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ঐক্যবদ্ধ না হলে আমাদের মর্যাদা হতো না। আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে না দিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছিল।”

এছাড়া এ সংগঠনকে বিলীন করার জন্য আগে অনেক ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি।

তাদের দাবির ওপর ভিত্তি করে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান