৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:২৩ এএম BDST banglanew24
29 Jul 2012   02:52:43 PM   Sunday BdST
E-mail this

এবার আমরণ অনশনে বসলেন আন্না হাজারে


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবার আমরণ অনশনে বসলেন আন্না হাজারে

নয়াদিল্লি: আমরণ অনশন শুরু করলেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে। রোববার সকাল থেকে চিকিৎসকদের আবেদনে কান না দিয়ে তিনি অনশন শুরু করেছেন।

তার সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া ও গোপাল রাই বুধবার থেকেই দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্ট সময়ের জন্য অনশন শুরু করেছেন ৷এদিন তাদের সঙ্গে যোগ দিলেন তিনি। এ কর্মসূচিতে আরও প্রায় এক হাজার সমর্থকের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন আবারও লোকপাল বিলসহ মোট চারটি দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন আন্না। নতুন তিন দাবি হলো- ১৫ জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম , সাংসদদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট এবং বিভিন্ন পার্টি প্রধানদের বিরুদ্ধে তদন্তের জন্য পৃথক সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন।

এর আগে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইউপিএ-২ সরকারকে ৪ দিন চূড়ান্ত সময়সীমা দেন
তিনি। সেই সময়সীমা শেষ হতেই আমরণ অনশন শুরু করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, জন লোকপাল বিল সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “এ দুই দলের হাতে দেশের ভবিষ্যত সুরক্ষিত নয়৷”

তবে নতুন কোন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাও খারিজ করে দেন তিনি।

তিনি অভিযোগ করেন, লোকপাল নিয়ে সরকার তার সঙ্গে বারংবার প্রতারণা করছে৷ আর এজন্যই তাকে একাধিকবার অনশণে বসতে হচ্ছে।

আন্নার এটি তৃতীয় আমরণ অনশন আন্দোলন। তার প্রথম আন্দোলন ভারতজুড়ে আলোড়ন তুলেছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান