চট্টগ্রাম : চট্টগ্রাম বর্হিনোঙ্গরের অদূরে বঙ্গোপসাগরের গভীরে দু’টি বিদেশি পতাকাবাহী জাহাজের মধ্যে সঙঘর্ষ ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
শনিবার বিকেল ৪টার দিকে এমভি হংকং সান ও এমভি সি-সাকসেস নামের দুটি জাহাজের মধ্যে এ সঙঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের শিপিং এজেন্টদের সূত্রে সঙঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দরের বর্হিনোঙ্গরে প্রবেশের জন্য আসা এমভি হংকং সান জাহাজটি আকস্মিকভাবে এমবি সি সাকসেস জাহাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। এসময় সি সাকসেস জাহাজটি একপাশে কাৎ হয়ে যায়।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম, সচিব সৈয়দ মোঃ ফরহাদ উদ্দিন এবং রেডিও কন্ট্রোল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই অবগত নন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ২০২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডিজি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com