১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৭:১৮ এএম BDST banglanew24
19 Sep 2012   05:56:41 PM   Wednesday BdST
E-mail this

মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আসক’র মতবিনিময় সভা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১২ কে সামনে রেখে মানসিক সেবাপ্রদানকারী পেশাজীবীদের নিয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে বুধবার “মানসিক স্বাস্থ্য সুরক্ষা- সমন্বিত পদক্ষেপ” র্শীষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ (ডিইসিপি), ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিভিন্ন মেডিক্যাল কলেজ এ কর্মরত ডাক্তার, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
 
সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইকোসোশ্যাল কাউন্সেলিং প্রোগ্রাম এবং সাপোর্ট সার্ভিস এন্ড হাফওয়ে হোম আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর, রওশন জাহান পারভীন। সভায় আসক এবং ডিইসিপি-এর সচেতনতা, সেবা এবং এডভোকেসি ও নেটওয়ার্ক সংক্রান্ত কার্যক্রম উপস্থিত পেশাজীবীদের সামনে উপস্থাপন করা হয়।

বিশ্বব্যাপী বিষন্নতার ব্যাপকতার গুরুত্ব তুলে ধরে আলোচকরা জনসাধারণের মধ্যে সচেতনতা ও বিভিন্ন পেশাজীবীর মধ্যে প্রতিরোধ, প্রসার এবং প্রতিকারের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন সঞ্চালক অধ্যাপক শাহীন ইসলাম, এডভাইজার, সাইকোসোশ্যাল কম্পোনেন্ট আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং চেয়ারম্যান এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নাসিমা আকতার কাউন্সেলর, আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

প্রাথমিক পর্যায়ে সেবাসহ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবীদের সংজ্ঞা সুনির্দিষ্ট করে “মানসিক স্বাস্থ্য আইন ২০১১”তে অন্তর্ভুক্ত করার বিষয়টিও অলোচনায় উঠে আসে।

সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, নৈতিকতা ও বিশেষায়িত প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টি জোরদার করার জন্য মানসিক স্বাস্থ্য সেবাপ্রদানকারী পেশাজীবীদের একটি অ্যাসোসিয়েশন গঠন করার সুপারিশ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময় ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান