১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৪৪ এএম BDST banglanew24
28 Jul 2012   08:32:05 PM   Saturday BdST
E-mail this

দুবাইয়ে আমান উল্লাহ আমান

পদ্মা সেতুর নামে সরকার চাঁদাবাজি করছে


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মা সেতুর নামে সরকার চাঁদাবাজি করছে দুবাইয়ে আমান উল্লাহ আমান

দুবাই: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ এখন পদ্মাসেতুর নামে চাঁদাবাজীতে নেমেছে, তাদের প্রধান তার্গেট এখন প্রবাসী বাংলাদেশিরা। বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন পদ্মাসেতুর চাঁদা আদায় করছে বর্তমান সরকার। তাই চাঁদাবাজ সরকার থেকে দেশের সাধারণ জনগণকে মুক্ত করতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনকে বেগবান করতে হবে।

গত শুক্রবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বিএনপি আয়োজিত স্থানীয় শেরাটন হোটেলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান তার বক্তব্যে আরও বলেন, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মাসেতুর খণচুক্তি বাতিল করায় সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, এই জন্য সরকারই দায়ী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে দুর্ণীতিবাজ বলেছেন, যদি তারা দুণীতিবাজ হয় তাহলে কেন তাদের কাছ থেকে খণ নিতে আবারো ধর্ণা দেয়া হচ্ছে।

শিক্ষাঙ্গনে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে সাবেক এই ছাত্রনেতা বলেন, বর্তমান সরকারের চরিত্রের বহিপ্রকাশ হচ্ছে অস্থিরতা। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের দলীয় ও আত্মীয়করণের সঙ্গে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের কারণে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে। ইউএই  বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, মধ্যপ্রাচ্য বিএনপির কোঅর্ডিনেটর প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, ইউএই বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, আমিরাত বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, ইউএই বিএনপির সাবেক আহবায়ক শরাফত আলী, দুবাই বিএনপির সভাপতি নূরুল আলম, সারজা বিএনপির সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, আবুধাবী বিএনপির সভাপতি নুরুল আবছার সুমন, সাধারণ সমাপদক জাকির হোসেন খতিব, দুবাই বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম ইদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, মোছাফ্ফা বিএনপির সভাপতি আবদুল বারেক বাবুল, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বাবুল, উম্মুল খৈয়াম বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এনাম, ফুজিরা বিএনপির সভাপতি আফতার আলী মোহাম্মদ এনাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান