৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
30 Nov 2012   06:23:46 AM   Friday BdST
E-mail this

আমির খানের তারুণ্যের তিন মন্ত্র


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমির খানের তারুণ্যের তিন মন্ত্র

ঢাকা: বলিউড তারকা আমির খান বলেছেন, তিনটি কারণে সাতচল্লিশ বছরেও তিনি তার তারুণ্য ধরে রাখতে সক্ষম হযেছেন।

এই তিন মন্ত্র হলো- তার খাদ্যাভ্যাস পরিমিত করেছেন এবং তালিকায় রয়েছে স্বাস্থ্য সম্মত খাদ্যের সমাহার।

তিনি নিয়ম করে প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান এবং প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা শরীর চর্চা করে থাকেন।

বৃহস্পতিবার রাতে ভারতীয় স্টার টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি অন্তরঙ্গ আলোচনায় এসব কথা বলেন।

বলিউড পারফেক্টশনিস্ট তার নতুন সিনেমার প্রমোশন করতে এখানে এসেছিলেন। শুক্রবার তার অভিনীত তালাশ নামে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

কাজের ক্ষেত্রে আমিরের এ সচেতনতা তার সফলতার মূল কারণ। আর তাই আজ তিনি একজন সফল অভিনেতা, সফল পরিচালক এমনকি সফল প্রযোজকও বটে। বলিউড ফিল্মডোম তার নাম দিয়েছে মি. পারফেক্টশনিস্ট। বলিউডের এ পারফেক্টশনিস্টের পুরো নাম আমির হুসেইন খান।

বর্তমানে সিনেমা পরিচালনা করার কোন ইচ্ছা তার নেই বলে তিনি জানান ।

আমির বলেন, পরিবারের যে কোন সিদ্ধান্ত তিনি নেওযার আগে তার সন্তানদের সঙ্গে আলোচনা করে নেন। এমনকী তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের আগে তিনি ও রিনা তাদের দুই সন্তান ছেলে জুনাইদ  ও মেয়ে ইরার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন।

ক্যারিয়ারের শুরুতেই ১৯৮৬ সালে ১৮ এপ্রিল বিয়ে করেন রীনা দত্তকে। কিন্তু ১৫ বছরের সংসার ভেঙ্গে যায় ২০০২ সালে ডিসেম্বরে। এরপর আমির ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আবারো বিয়ে করেন লগন ছবির সহকারী পরিচালক কিরন রাওকে। এরপর ২০১১ সালে ৫ ডিসেম্বর তারা একটি টেস্ট টিউব বেবির জন্ম দেন। নতুন ছেলেটির নাম রাখেন আজাদ রাও খান।

কিরন রাও এর সঙ্গে তার আগের সন্তানের সম্পর্ক খুবই অন্তরঙ্গ বলে জানান। তিনি বলেন, কিরণের ওপর তারা নির্ভর করে থাকে।

আমির খান বলেন, তার ছেলে পাবলিক বাসে ও লোকাল ট্রেনে চড়ে এবং মেয়ে ইরা স্কুল বাসে বিদ্যালয়ে যায়। কারণ তিনি মনে করেন তার ছেলে-মেয়ে সাধারণ মানুষের মতই জীবন থেকে পাঠ নিক। এবং বড় হয়ে নিজের আয়ের টাকায় গাড়ী চড়–ক।

বাংলাদেশ সময়: ০৬১৮ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
কেজেড/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান