১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৪০ এএম BDST banglanew24
25 Aug 2012   07:04:34 PM   Saturday BdST
E-mail this

কথা বলবেন গাজীপুর-৪ আসন নিয়ে

জোহরা তাজউদ্দীনের বাসায় প্রধানমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জোহরা তাজউদ্দীনের বাসায় প্রধানমন্ত্রী কথা বলবেন গাজীপুর-৪ আসন নিয়ে

ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী `বঙ্গতাজ` তাজউদ্দীন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ জোহরা তাজউদ্দীনকে দেখতে গেলেও একটি সূত্র জানায়,  গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমির প্রার্থিতার বিষয়ে তাজউদ্দীন পরিবারের সঙ্গে কথা বলাও এর একটা কারণ।

শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী জোহরা তাজউদ্দীনের বনানী ডিওএইচএস-এর বাসায় যান। সেখানে তিনি মাগরেবের নামাজ আদায় করেন। সর্বশেষ সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে ছিলেন।

প্রধানমন্ত্রীর এপিএস আসিফ কবির বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে তাজউদ্দিন পরিবার থেকে কাউকে দাঁড় করানোর বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন জোহরা তাজউদ্দীনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।  

উল্লেখ্য, গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে ভাই সোহেল তাজের ছেড়ে দেওয়া আসনে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে শনিবার দুপুরে বাংলানিউজকে রিমি বলেন, ‘‘জাতীয় সংসদের গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য সব প্রার্থী মিলে আমাকে প্রার্থী হতে অনুরোধ জানিয়েছেন। তবে প্রার্থী হওয়া কিংবা না হওয়ার বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত হলেই জানানো হবে। এই মুহুর্তে গণমাধ্যমকে এর বেশি কিছু জানাতে চাই না।”

বংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১২
এসকে/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান