ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক। এতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর