৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:০২ এএম BDST banglanew24
20 Jun 2012   02:59:51 PM   Wednesday BdST
E-mail this

পোশাকশিল্প সমস্যার সমাধান চায় না সরকার: মঈন খান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পোশাকশিল্প সমস্যার সমাধান চায় না সরকার: মঈন খান
ছবি: মোশাররফ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘প্রতিবেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষার করার জন্যই চলমান পোশাকশিল্প সমস্যার সমাধান করছে না সরকার। সরকার চায় না পোশাকশিল্প সুষ্ঠুভাবে সামনে এগিয়ে যাক।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেক্সাটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমাদের পোশাকশিল্প যে সময় চীনের পর উদীয়মান তারকার মতো জায়গা করে নিচ্ছে- ঠিক তখন পাশের দেশ আমাদের এ শিল্পকে ধবংস করার পাঁয়তায়া করছে।’

তিনি অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া সব কারখানা খুলে দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘এ ঘটনার পেছনে কারা জড়িত- তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘চীনে পোশাকশিল্পের ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ পোশাকশিল্প রফতানিতে যখন এক নম্বর অবস্থানে যাবে- ঠিক তখনই এই শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা চলছে।’

তিনি বলেন, পোশাকশিল্পসহ দেশ রক্ষা করতে এ সরকারের পতন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১২
এনএম/সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান