ঢাকা: আসছে সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলো হল- রেনউইক যঙ্গেশ্বর অ্যান্ড কোম্পানি, ওশেন কন্টেইনার্স লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, বিডিকম অনলাইন।
এর মধ্যে রেনউইক যঙ্গেশ্বর অ্যান্ড কোম্পানির এজিএম শনিবার কোম্পানির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
ওশেন কন্টেইনার্স লিমিটেডের বিশেষ সাধার সভা (ইজিএম) আগামী শনিবার চট্টগ্রামের দণি পতেঙ্গাস্থ সামিট অ্যালায়েন্স পোর্টে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ইজিএম চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সোমবার জুট স্পিনার্সের এজিএম রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেলা ১০টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি সাধারণ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।
আর মঙ্গলবার ফাইন ফুডসের বার্ষিক সাধারণ সভায় চাঁদপুরের মানিকখালীতে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।
আসছে সপ্তাহের বৃহস্পতিবার বিডিকম অনলাইনের এজিএম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। আর কোম্পানিটি গেল অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১২
এইচএমএম/ নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com