রংপুর: রংপরে সড়ক দুর্ঘটনায় শনিবার রিক্তা বেগম (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রিক্তা কল্যাণি ইউনিয়নের স্বচাষ গ্রামের মনসুর আহাদের মেয়ে। সে পীরগাছা উপজেলার কল্যাণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, রিক্তা শনিবার বিকেলে অটোরিকশায় করে প্রাইভেট পড়ার জন্য শহরের মাহিগঞ্জে শিক্ষকের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রংপুর-কুড়িগ্রাম সড়কের চারমাথা এলাকায় তার ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে গেলে সে রাস্তায় পড়ে যায়।
পরে তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২৬, ২০১২
সাজ্জাদ হোসেন বাপ্পী/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর