৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:১০ পিএম BDST banglanew24
27 Jun 2012   02:11:24 AM   Wednesday BdST
E-mail this

‘হুমায়ুন আহমেদের পূর্ণ সুস্থতার জন্য কিছু সময়ের প্রয়োজন’


শিহাব উদ্দিন কিসলু, নিউইয়র্ক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘হুমায়ুন আহমেদের পূর্ণ সুস্থতার জন্য কিছু সময়ের প্রয়োজন’

নিউইয়র্ক থেকে: কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ১০ দিনের ব্যবধানে দুই বার অস্ত্রোপচার হওয়ায় হুমায়ুন আহমেদের পূর্ণ সুস্থতার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন।

চেয়ারে বসা এবং কথাবার্তা বলা ছাড়াও চিকিৎসকের নির্দেশ মতো কয়েক মিনিট চলাফেরা করেছেন হুমায়ুন আহমেদ।

চিকিৎসকদের মতে এটি সন্তোষজনক অগ্রগতি।

চিকিৎসকরা এও জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠলে তাকে হয়তো আরো ২ থেকে ৪টি কেমোথেরাপি অথবা রেডিয়েশন নিতে হতে পারে।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম নিউইয়র্ক সময় মঙ্গলবার দুপুর আড়াইটায় বাংলানিউজকে জানান, হুমায়ুন আহমেদ স্ত্রী মেহের আফরোজ শাওন এবং ওনার সঙ্গে কথাবার্তা বলেছেন হুমায়ুন আহমেদের চিকিৎসক।  

উল্লেখ্য, হুমায়ুন আহমেদের দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন অভিজ্ঞ ২ জন শৈল্য চিকিৎসক ডা. মুর ও ডা. শাহ । প্রথম দফায় অস্ত্রোপচারের আগে ১২টি কেমোথেরাপি নিতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান