৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
29 Jun 2012   05:49:42 PM   Friday BdST
E-mail this

এইডস চিকিৎসা সহজ করতে নতুন বড়ি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এইডস চিকিৎসা সহজ করতে নতুন বড়ি

ঢাকা: এইচআইভি/ এইডস নিয়ন্ত্রণে নতুন ধরনের সমন্বিত বড়ি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে, এই বিশেষ বড়িটি দিনে মাত্র একটি সেবনের মাধ্যমে এইচআইভি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে এ মারণব্যাধীর চিকিৎসা আরো সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ল্যানচেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, চারটি আলাদা ওষুধকে একত্রে একটি বড়ির মধ্যে একীভূত করা হয়েছে। এ বিশেষ সমন্বিত বড়িটি এইডস রোগীর ওষুধ গ্রহণের ব্যাপারে অতিরিক্ত সময়ানুবর্তিতার বোঝা কমিয়ে দেবে। আর এতে করে চিকিৎসাও আগের চেয়ে কার্যকর হবে।  

এ ব্যাপারে ব্রিটেনের এইডস বিশেষজ্ঞরা বলছেন, দিনে একবার এক ডোজ ওষুধ গ্রহণের সুবিধা আবিষ্কারের প্রচেষ্টায় এ নতুন ধরনের বড়ি একটি ‘বড় খবর’।

উল্লেখ্য, এইচআইভি/এইডস থেকে আরোগ্য লাভ অসম্ভব। কিন্তু এ ভাইরাস রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় বলে অধিক সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য একটি সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয়। এইআইভি ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হলে এক সাথে একাধিক ওষুধ নিয়মিত সময় ব্যবধানে সেবন করতে হয়।   

দিনের বিভিন্ন সময়ে নির্দিষ্ট বড়ি গ্রহণ করতে হয়। আর কোনো একটি বড়ি সেবন করতে ভুলে গেলে এ ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে শরীরের লড়াই করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

গবেষকরা বলছেন, এইডস চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ একটি মাত্র বড়ির মধ্যে একীভূত করা হয়েছে। যাতে করে সময় হিসেব করে করে ওষুধ সেবনের ঝামেলা অনেকটা কমে যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান