৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২২ এএম BDST banglanew24
16 Feb 2013   04:13:29 PM   Saturday BdST
E-mail this

শাহবাগে সেলিমের পথনাটক ‘ঠ্যারো’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগে সেলিমের পথনাটক ‘ঠ্যারো’

শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে প্রজন্ম চত্ত্বরের গণজোয়ারে সংহতি প্রকাশের জন্য ১৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় ‘ঠ্যারো’ নামের একটি পথ নাটক প্রদর্শিত হবে। মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের লেখা নাটকটি নির্দেশনা  দিয়েছেন তোফাজ্জল লিটন । বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর যে কর্মীরা রাজধানীতে আছেন তারাই নাটকে অভিনয় করেছেন।  

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘মুক্তিযদ্ধের এই নাটকটি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯০ সালের দিকে করতাম। গণজোয়ারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি এই নাটকের মাধ্যমে। নাটকে আমাদের প্রতিবাদের ভাষা।’

নাটকটির সংগঠক সালেহীন রাজিব বলেন, `খুব কম দিনের আয়োজনে নাটকটি মঞ্চস্থ করছি আমরা। যুদ্ধাপরাধীর ফাঁসি চাওয়াটাই আমাদের নাটক মঞ্চায়নের প্রধান উদ্দেশ্য। আমিসহ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, তোফাজ্জল লিটন, হাসান শানু , বিথী সরকার পলি, রফিক মুয়াজ্জিন, রাসেল পারভেজ,  মিলন, সনি, রাশেদ এবং রুপা।

বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান