১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:১১ পিএম BDST banglanew24
26 Sep 2012   07:59:23 PM   Wednesday BdST
E-mail this

পার্থ বড়ুয়া-মমর প্লেটনিক প্রেম


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পার্থ বড়ুয়া-মমর প্লেটনিক প্রেম

পার্থ বড়ুয়া একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। যিনি ছয় বছর পর দেশে ফিরে আসেন পুরনো ভালোবাসাকে খুঁজতে। পুরোনো মুখগুলো বিভিন্নভাবে ফিরে আসতে থাকে নতুন করে।

অন্যদিকে মম একজন স্বাধীন নারী। বয়সে অনেক বড় আল মনসুরের প্রতি এক ধরনের ভালোলাগা কাজ করে তার, যেটাকে ঠিক প্রেম বলা যায় না। অন্যদিকে ফটোগ্রাফার পার্থর প্রতি গড়ে উঠতে থাকে অনুরাগ।

আল মনসুর একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। বিচ্ছেদ হওয়া সঙ্গীনির জন্য প্রচণ্ড ভালোবাসা অনুভব করেন। তার লেখার মাধ্যমে তিনি বারবার ফিরে পেতে চান সেই ভালোবাসাকে।

গল্পে এভাবেই তিনটি স্বতন্ত্র চরিত্র নিজস্ব দৃষ্টিকোন থেকে ভালোবাসা অনুভবের চেষ্টা করে। জড়াতে থাকে পারস্পরিক ভালোলাগা, মন্দলাগা ও সম্পর্কের জটিলতায়।

এ রকম একটি গল্পকে ঘিরে আফজাল হোসেন মুন্নার রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হয়েছে নাটক ‘অথবা প্লেটনিক প্রেম’। রুদ্রার্ঘ্য প্রডাকশনের প্রযোজনায় এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া, মম, আল মনুসরসহ আরো অনেকে।

নাটকটি এবারের ঈদে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর,২০১২
এমকে/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান