৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৩৯ এএম BDST banglanew24
20 Dec 2012   02:00:15 PM   Thursday BdST
E-mail this

৬৫ লাখ টাকায় গান গাইতে চট্টগ্রামে সনু নিগম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৬৫ লাখ টাকায় গান গাইতে চট্টগ্রামে সনু নিগম

প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছেন ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। বুধবার বিকেলে আকাশপথে চট্টগ্রাম পৌঁছান তিনি। সঙ্গে রয়েছে ১৬ সদস্যের একটি সঙ্গীত দল। বৃহস্পতিবার তার পরিবেশনা থাকবে চট্টগ্রাম ক্লাবে। ৬৫ লাখ টাকার সম্মানীর বিনিময়ে গান গাইবেন ভারতীয় এই জনপ্রিয় তারকা গায়ক। এ অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড এর সত্ত্বাধিকারী দিলীপ আগারওয়াল ও মুনতাহা নামের একটি প্রতিষ্ঠান। 

সনু নিগমের সংগীতানুষ্ঠান আয়োজনের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম ক্লাবের সভাপতি আবু তৈয়ব বলেন, ‘ক্লাবের দেড়হাজার সদস্য এবং তাদের পরিবারের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ তবে ডায়মন্ড ওয়ার্ল্ড’র সত্ত্বাধিকারী দিলীপ আগারওয়ালের পক্ষ থেকে সনু নিগমকে ৬৫ লাখ টাকা সম্মানী দেয়ার কথা অস্বীকার করেন তিনি। 

এনিয়ে প্রবাসে অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় এক শিল্পী আক্ষেপ করে বলেন, “আমাদের প্রোগ্রামে এক লাখ টাকা দিতে চায় না। সেখানে ৬৫ লাখ টাকা দিয়ে ভারতীয় শিল্পী এনে গান করানো দুঃখজনক বটে।”

জানা গেছে, একরকম নীরবেই গান করতে চট্টগ্রামে এলেন ভারতের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। তার আগমণ নিয়ে নেই পোস্টারিং বা টিকিট বিক্রির হৈ হাঙ্হামা।

বিকেলে বিমানবন্দর পৌঁছে সঙ্গী মিউজিশিয়ান টিম নিয়ে সনু নিগম সরাসরি চলে যান চট্টগ্রাম ক্লাবে।

সূত্র জানায়, সনু নিগমের ঘরোয়া এই কনসার্টে তিন হাজারের বেশি দর্শক-শ্রোতা উপস্থিত থাকবেন। তিন ঘণ্টার অধিক সময় ধরে চলবে এ  অনুষ্ঠান ।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম ক্লাবের এক সদস্য বলেন, ‘কঠোর গোপনীয়তার মধ্যে চট্টগ্রাম ক্লাবে আজ এ অনুষ্ঠান হচ্ছে। তিন ঘন্টার এ অনুষ্ঠানে  সনু নিগম তাঁর জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখবেন।’

সনু নিগম ১৯৭৩ সালের ৩০ জুলাই ভারতের হরিয়ানার ফরিদাবাদে জন্মগ্রহণ করেন। সনু নিগম যখন খুব ছোট তখন তার পিতা পরিবারসহ হরিয়ানা থেকে দিল্লি চলে যান। তার পিতা অঘম কুমার একজন সঙ্গীতশিল্পী। মাত্র সাড়ে ৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৯০ সালে ‘জনম’ ছবির গানে প্রথম কন্ঠ  দেন, তবে ছবিটি মুক্তি পায় নি। এরপর ১৯৯৬ সালে তার গাওয়া ‘আযা মেরি জান’ এবং ‘আচ্ছা সিলা দিয়া’ গান দুটি দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন।

১৯৯৭ সালে ‘পরদেশ’ ছবিতে ‘এ দিল দিওয়ানা’ গানটি সুপার ডুপার হিট হয়। জান, ইয়াদ, কালারস অফ লাভ, মৌসুম, স্বপ্নে কি বাত, কিসমত, চন্দা কি ডলি, দিওয়ানাসহ সনু নিগমের প্রচুর অ্যালবাম রয়েছে। এ পর্যন্ত ২৫০টি ফিল্মে গান করেছেন এবং ৩০টিরও বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। আর স্টেজ শো করেছেন প্রায় ২ হাজারেরও  বেশি।

২০০৪ সালে ‘কাল হো না হো’ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সনু নিগম। এ ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, এমটিভি স্টাইল অ্যাওয়ার্ড, আনন্দলোক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। গানের পাশাপাশি সনু নিগম বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। তিনি গান, উপস্থাপনার পাশাপাশি  ভালো নাচতেও পারেন। এ ছাড়াও তিনি ভারতের বিভিন্ন টিভি রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্বও পালন করেছেন। সৌজন্যে: সুপ্রভাত বাংলাদেশ, চট্টগ্রাম।

বাংলাদেশ সময় ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ১০১২

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান