৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৩০ এএম BDST banglanew24
19 Feb 2013   02:02:55 PM   Tuesday BdST
E-mail this

কবীর সুমনের কাছে শেখার আছে


গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কবীর সুমনের কাছে শেখার আছে

শাহবাগ আন্দোলনের যোদ্ধা ব্লগার রাজীব হত্যার পর তাকে নিয়ে প্রথম গানটি লিখেন ওপার বাংলার কণ্ঠশিল্পী কবীর সুমন। গানটি শাহবাগের বিভিন্ন জায়গায় বাজছে। আন্দোলনের এক সহকর্মীসহ গানটি শুনছিলাম শাহবাগের জাদুঘরের সামনে দাড়িয়ে। পাশ দিয়েই একটা তরুণ তরুণীর দল হেটে যাচ্ছিলো। তাদের একজন বলে উঠলো ‘সালাম কবীর সুমন’। আমার সঙ্গীটি বললেন ‘কবীর সুমনের কাছে আমাদের শেখার আছে।’

কবীর সুমন শাহবাগ আন্দোলন নিয়ে এ পর্যন্ত চারটি গান লিখেছেন। আর এই উত্তাল আন্দোলনে প্রাণ সঞ্চার করার জন্য প্রথম গানটি তিনিই লিখেন। এবং তা প্রকাশ করেন নেট দুনিয়ায়। আর তা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে আন্দোলনের ময়দানে বাজানো শুরু হয়।

তিনি প্রথম গানে লিখেছিলেন

সীমানা চিনিনা আছি শাহবাগে
আমার গীটারও আছে
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবি হয়ে বাঁচে...

সত্যিই কবীর সুমন ছিলেন এ আন্দোলনে। এবং আছেন এ আন্দোলনে। তার গান অনুপ্রাণিত করেছে আন্দোলনকারীদের। এরপর তিনি লিখেন ‘শাহবাগে রাতভোর’, ‘তিন মিনিট’ ও ‘রাজীব’ শিরোনামে আরো তিনটি গান।

কবীর সুমনের পর আমাদের এ দেশের যে সংগীত শিল্পী প্রথম গানটি লিখেন তিনি হলেন প্রীতম আহমেদ। আর দ্বিতীয় গানটি লিখেন শতাব্দী ভব।

এরপরই যেন গান লেখা আর শাহবাগ নিয়ে গান গাওয়ার হিড়িক পরে যায়। বেশ কিছু গান তৈরি হয়েছে। সবাই তাদের প্রাণের জায়গা থেকে গান লিখেছেন এবং গেয়েছেন। এবং সেই গান দিয়ে আন্দোলনকারীদের মনে প্রাণে শক্তি জোগানোর চেষ্টা করেছেন। গান নিয়ে বেশ কিছু মিউজিক ভিডিও এরই মধ্যে তৈরি হয়েছে।

এখন আসি সেই কথায়। যে কথাটি সহযোদ্ধা বন্ধুটি বলেছিলেন ‘কবীর সুমনের কাছে আমাদের শেখার আছে।’

আমাদের দেশে জেমস, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ,  বাপ্পা মজুমদার, অর্ণব, শাফিন আহমেদ, এণ্ড্রু কিশোর, হাবিব, আরফিন রুমি, মিলা, কনা, হৃদয় খান, এর মত জনপ্রিয় শিল্পীরা আছেন। তাদের একটি গানও আমরা পাইনি শাহবাগ আন্দোলন নিয়ে। তারা হয়তো কবীর সুমনের চেয়েও বড় জনপ্রিয় শিল্পী। এবং অনেক বেশি ব্যস্ত শিল্পী! তাদের এখনো সময় হয়নি শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার বা শাহবাগ আন্দোলন নিয়ে একটি গান করার। পারফর্মার অনেকেই হতে পারেন। কিন্তু শিল্পী খুব কম মানুষই হতে পারে। কবীর সুমন আমজনতার শিল্পী। তাই হয়তো যে কোন দাবি আদায়ের আন্দোলনে তিনি ছুটে আসেন সবার আগে। আমরা এ শিক্ষা কবীর সুমনের কাছ থেকে গ্রহণ করতেই পারি যে, শিল্পী হচ্ছে গণমানুষের, শিল্পীর অবস্থান হবে সকল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। কবীর সুমন আপনাকে লাল সালাম।

বাংলাদেশ সময় : ১৩৫৫  ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান