নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বোস্টনের মেডফোর্ডে বসছে বাংলাদেশের ভ্রাম্যমাণ কনস্যুলেট।
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন) আয়োজিত মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে সামনে রেখে নিউইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদানের লক্ষ্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ভ্রাম্যমাণ কনস্যুলেট স্থাপন করবে।
৫ জানুয়ারি শনিবার বিকেল ৫টা থেকে মেডফোর্ডের ম্যাকগ্লিন ইলেমেন্টারি স্কুল প্রাঙ্গনে কনস্যুলেট সেবা প্রদান প্রদান শুরু হবে। পাশাপাশি বেইনের উদ্যোগে শুরু হবে মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উদযাপন আয়োজন। এতে থাকবে আলোচনা সভা, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেইনের সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া নিউইংল্যান্ডে বসবাসকারী সব বাংলাদেশিদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর