৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:১৩ এএম BDST banglanew24
29 Jan 2013   01:47:28 PM   Tuesday BdST
E-mail this

ব্যাংক ডাকাতি নিয়ে টেলিছবি


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যাংক ডাকাতি নিয়ে টেলিছবি

ব্যাংক ডাকাতি, কিডন্যাপ এবং খুন নিয়ে নির্মাণ হয়েছে টেলিছবি ‘শেষ ইঙ্গিত’। সম্প্রতি এর শুটিং শেষ করলেন তরুণ পরিচালক পার্থ সরকার। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। আর এই টেলিছবিতেই প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করলেন আলিফ চৌধুরী ও সামিয়া আফরিন।

সামিয়া বললেন, ‘গল্পে আমার চরিত্র একজন ডাক্তারের। ডাকাতদের হাতে কিডন্যাপ হয়েও যে সাহস হারায় না। কাজটা করতে গিয়ে কষ্ট হলেও মজা পেয়েছি। চরিত্রটা এতো ভাল যে, এখনও মনে হচ্ছে আরও একটু ভাল করতে পারতাম যদি। আমি নিয়মিত অভিনয় করি না। তাই অপরিচিত কেউ আমার সঙ্গে থাকলে হয়ত একটু সমস্যা হত। অন্যদিকে আলিফ নিয়মতি অভিনয় করে আসছে। আমারা খুব ভাল বন্ধুও। তাই কাজ করতে গিয়ে নতুন কিছু মনে হয়নি। আলিফ অনেক সাহায্য করেছে।’
MVI_12
টেলিছবিতে আলিফের চরিত্র পুলিশ অফিসারের। তিনি বলেন ‘পুরো গল্পটা থ্রিলার ঘরানার। এরকম কাজ পরিচালকের সঙ্গে আগেও করেছি। আশা করছি আগের মত এই কাজটাও দেখার মত হবে।’

এর আগে সামিয়ার সঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করেছি, যেটা এখনও প্রচার হয়নি। কিন্তু সেখানটায় আমরা জুটি ছিলাম না। এই টেলিফিল্মে জুটি হয়ে কাজ করেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভাল।’

পরিচালক পার্থ সরকার বললেন, ‘ব্যাংক ডাকাতি নিয়ে মূল গল্প হলেও এখানে মিষ্টি একটা প্রেমের গল্প আছে। দর্শক রোমান্স ও রোমাঞ্চ একসঙ্গে উপভোগ করবেন। সামনে এ ধরণের ভাল থ্রিলার চিত্রনাট্যের কাজ আরও করার ইচ্ছে  আছে।’

স্বাধীন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন, আহসান কবির, এ কে আজাদ সেতু, মুকুল সিরাজ, সালেহীন স্বপন, রনো প্রমূখ।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান