নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ বাধা দেয়।
মিছিল পূর্ব সমাবেশে শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, শ্রমিকদল নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন কাজল, শাহেদ আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর