১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:২১ এএম BDST banglanew24
05 Jul 2012   06:38:47 PM   Thursday BdST
E-mail this

মুক্তিযুদ্ধের নাট্যোৎসবে ‘যুদ্ধগাঁথা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুক্তিযুদ্ধের নাট্যোৎসবে ‘যুদ্ধগাঁথা’

জমে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’। এ উৎসবে প্রদর্শিত হচ্ছে ১০০টি মুক্তিযুদ্ধের নাটাক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচীর আওতায় দেশের দশটি জেলায় মুক্তিযুদ্ধের দশটি বিশেষ নাটক নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছিল। এই পরিকল্পনার আওতায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ করেছে নাটক ‘যুদ্ধগাঁথা’।জেলার স্থানীয় নাট্যকর্মীদের অংশগ্রহণে রুমা মোদকের রচনা ও আকতারুজ্জামানের নির্দেশনায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘যুদ্ধগাঁথা’।

‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’-এ আগামী ৯ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘যুদ্ধগাঁথা’ নাটকটি প্রদর্শিত হবে। এর আগে নাটকটির প্রদর্শিত  হবে মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আগামী ৭ জুলাই শনিবার সন্ধ্যায়।

একটি জনপদের প্রাত্যহিক জীবনযুদ্ধ অভাব-অনটনে, উৎসবে-আয়োজনে হঠাৎ নেমে আসে এক বীভৎস বিশ্বাসঘাতকতার করুণ স্মৃতি নিয়ে আবর্তিত হয়েছে নাটকটির কাহিনী। ৪০ বছর আগের এক দুর্বিষহ স্মৃতি উস্কে দেয় স্মৃতি বিভ্রান্ত শেফালীর মা। শেফালীর মাকে সবাই বলে পাগল। কিন্তু এই পাগলামীর অন্তরালে রয়েছে বাঙালি জাতির গভীর আত্মত্যাগের করুণ গাঁথা।’

‘যুদ্ধগাঁথা’ নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা আশ্রাফী পলক, আফসানা আক্তার, স্বর্নলতা শিমু, আফরিন জাহান কেয়া, কনক আক্তার, সুস্ময় সরকার, মাহমুদুল হাসান অপু, আরফীন শামীম, শামীম হোসেন রাজু, রাকেশ দাস, মুন্না, ইয়াসির, অনিক, নাজমুল, আসাদুর, সোহাগ ও হাবিব।

বাংলাদেশ সময় ১৮৩০, জুলাই ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান