১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৩৪ পিএম BDST banglanew24
15 Jul 2012   06:59:48 PM   Sunday BdST
E-mail this

দুই বিশ্বকাপে চোখ বিজয়ের


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুই বিশ্বকাপে চোখ বিজয়ের

ঢাকা: জাতীয় দলে অভিষেক হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আনামুল হক বিজয়ের। আয়ারল্যান্ডে যেতে পারলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটারের স্বীকৃতিটা পেয়ে যেতেন। কিন্তু জিম্বাবুয়ে থেকে ফেরার পর বিজয়কে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুব দলের অধিনায়কও তিনি। আপাতত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েই ভাবছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলানিউজ: প্রথম পরীক্ষায় আপনি ফেল করেছেন, খুব স্নায়ু চাপে ভুগছিলেন?

আনামুল: দেশের জন্য ভালো করতে চেষ্টা করি। ভালো করতে পারিনি। এজন্য আমি মানসিক ভাবে ভেঙ্গেও পড়িনি। এখান যে দায়িত্ব পেয়েছি চেষ্টা করবো সফল হতে। আমি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে চিন্তা করছি। এখানে ভালো করলে তা আমলে নেওয়া হবে।

বাংলানিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন, এখনো কী সে সম্ভবনা আছে?

আনামুল: টি-টোয়েন্টি বিশ্বকাপ দেরি আছে। এখানে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) পারফর্ম করার সুযোগ আছে। ভালো খেলে জাতীয় দলে ফেরা কঠিন হবে না। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আমাকে রাখবে।   

বাংলানিউজ: আপনার কী মনে হয় আরেকটু পরিণত হয়ে জাতীয় দলে ঢুকলে ভালো করতেন?

আনামুল: এবিষয়ে কিছু বলবো না। সব জায়গায় ভালো করছি। সব ধরণের ক্রিকেটে আমার পারফরমেন্স ভালো। পারফরমেন্স থাকলে বয়স কোনো বিষয় না। স্কিল এবং পারফরমেন্স বিবেচনা করা হবে।

বাংলানিউজ: রিচার্ড পাইবাসের কাছ থেকে কোনো নির্দেশনা পেয়েছেন?

আনামুল: আমাকে প্রত্যেক কোচ খুব সাহায্য করে। জাতীয় দলের নতুন কোচ পাইবাসও ইতিবাচক কথা বলেছেন। মন খারাপ হওয়ার মতো কিছু বলেন নি।

বাংলানিউজ: অধিনায়ক হওয়া কতটা গর্বের?

আনামুল: আমি স্বপ্ন দেখি বাংলাদেশ দলের অধিনায়ক হবো। সব সময় স্বপ্ন দেখি। আস্তে আস্তে আমার অগ্রগতি হচ্ছে। আমি যুব থেকে ‘এ’ দল হয়ে পর্যায়ক্রমে জাতীয় দলের অধিনায়ক হবো। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করায় খুব ভালো লাগছে। সবাই ফোন দেয়, গাইকরে, শিক্ষকরা ফোন করেন।

বাংলানিউজ: এই দল নিয়ে বিশ্বকাপে সফল হতে পারবেন?

আনামুল: এশিয়া কাপে খারাপ করায় হয়তো এই প্রশ্ন উঠছে। আফগানিস্তানের কাছে না হারলে হয়তো এই আলোচনা হতো না। আসলে ৪/৫ জন ভালো খেলোয়াড় চোটের কারণে এশিয়া কাপে যেতে পারেনি। এখনো চোট সমস্যা আছে। তারা সুস্থ থাকলে আশা করি আমাদের দলটা খুব ভালো করবে।

বাংলানিউজ: ভালো বলতে কতটা ভালো?

আনামুল: প্রথম টার্গেট প্লেট চ্যাম্পিয়ন হওয়া। পরে দ্বিতীয় রাউন্ডে খেলতে চাই। আত্মবিশ্বাস আছে আমরা পারবো।

বাংলানিউজ: আপনার পরিবার আপনাকে নিয়ে কতটা খুশি?

আনামুল: পারফরর্ম করলে সবাই সঙ্গে থাকে। সবাই সমর্থন করে। এবার খারাপ করার পর সবাই জিজ্ঞেস করেছে কেন খারাপ খেলেছি। আমার পরিবার থেকেও জানতে চায় কেন খারাপ খেলি। ভালো খেললে তারা পাশে থাকে।

বাংলানিউজ: কোচ কেমন কাজ করছেন?

আনামুল: কোচ বদল হয়েছে। আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইমরান স্যার খুব ভাগ্যবান। আমরা উনার ভাগ্যে বিশ্বকাপের তরী পার হতে চাই।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান