৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:০৪ পিএম BDST banglanew24
03 Jul 2012   10:08:41 PM   Tuesday BdST
E-mail this

গোপন বন্দিশালা পরিচালনা করছে সিরীয় গোয়েন্দা সংস্থা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গোপন বন্দিশালা পরিচালনা করছে সিরীয় গোয়েন্দা সংস্থা

ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ বলেছে সরকারবিরোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে দেশজুড়ে গোপন নির্যাতনকেন্দ্র ও বন্দিশালা পরিচালনা করছে সিরীয় গোয়েন্দা সংস্থা। নির্যাতনকেন্দ্রগুলোতে আটক বন্দিদের নিয়মিত প্রহার, বৈদ্যুতিক শক এবং অন্যান্য নির্যাতন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এ রকম ২৭ টি বন্দিশালার কথা উল্লেখ করা হয়েছে। গত মার্চ ২০১১তে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দেশটির গোয়েন্দা সংস্থাগুলো এ ধরণের গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র পরিচালনা করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বন্দিশালাগুলোতে নির্যাতনের শিকার হওয়া প্রায় ২’শ মানুষের সাক্ষাতকার নেওয়ারও দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে প্রায় দশ হাজার মানুষকে আটক করে বন্দি করে রেখেছে সিরিয়ার চারটি গোয়েন্দা সংস্থা। এরা হলো ডিপার্টমেন্ট অব মিলিটারি এজেন্সি, পলিটিক্যাল সিকিউরিটি ডাইরেক্টরেট, জেনারেল ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট এবং এয়ার ফোর্স ইনটেলিজেন্স ডাইরেক্টরেট।

প্রতিবেদন প্রকাশের পাশাপাশি হিউমান রাইটস ওয়াচ এই ইস্যুতে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করারও আহবান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি। এছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান