৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:৩১ এএম BDST banglanew24
15 Jul 2012   07:47:58 PM   Sunday BdST
E-mail this

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলা ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি


মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়েছে।

রোববার খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার তৃতীয় বিশেষ জজ মোজাম্মেল হোসেইন আগামী ১৩ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।

খালেদা জিয়া সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারছেন না মর্মে সময়ের আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

মামলার জামিনে থাকা আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল আদালতে হাজির ছিলেন। অপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে তারেক রহমানের পক্ষে তার আইনজীবী হাজিরা দেন।

এ মামলায় অভিযুক্ত অপর দুই আসামি ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

উল্লেখ্য, এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে।

উল্লেখ্য, তারেক রহমান উচ্চ আদালতের আদেশে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান