৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৪৬ পিএম BDST banglanew24
14 Sep 2012   07:49:36 PM   Friday BdST
E-mail this

অস্কারে সিনেমা জমা দেওয়ার শেষ দিন শনিবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্কারে সিনেমা জমা দেওয়ার শেষ দিন শনিবার

ঢাকা: ৮৫তম অস্কারে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে ছবি দেওয়ার শেষ দিন শনিবার। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) পক্ষ থেকে এ দিন ঠিক করা হয়েছে।

বিএফএফএস’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে কোনো বাংলা চলচ্চিত্র ২০১১ সালের ১ অক্টোবর থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো প্রেক্ষাগৃহে ন্যূনতম ৭ দিন একটানা প্রদর্শিত হতে হবে। চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন কোনো ভাবেই টেলিভিশন কিংবা অনলাইনে হওয়া চলবে না। এছাড়া চলচ্চিত্রের সঙ্গে ইংরেজি ভাষায় সাবটাইটেল থাকতে হবে বলেও জানানো হয়।

এদিকে অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বিএফএফএস’র সভাপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট ‘৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়ছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কেএমআর মঞ্জুর, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহ আলম কিরণ, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি আরিফা জামান মৌসুমী, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড’র সভাপতি আবু মুসা দেবু, ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য নাসিরুদ্দিন দিলু এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী।

এছাড়াও অস্কার বাংলাদেশ কমিটি ও চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিএফএফএস’র সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সিরাজী।

শনিবার বিকেল ৫টার মধ্যে বিএফএফএস’র কার্যালয়ে অস্কারের নিয়মাবলী অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিএফএফএস’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৪, ২০১২
এমএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান