ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-মন্ত্রী রে মেবাস আগামী ১৩ জুলাই সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য দুই দিনের সফরে ঢাকা আসছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস আশাবাদ ব্যক্ত করেছে, মন্ত্রী মেবাসের সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ক সম্পর্ক আরো জোরদার হবে এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশ সরকারের বন্ধুত্ব ও সমর্থনকে মূল্যায়িত করা হবে।
দুই দেশের সম্পর্কের আরো উন্নয়ন ও এর ক্ষেত্র চিহ্নিতকরণের উদ্দেশ্যে আঞ্চলিক অগ্রাধিকার বিষয়, শান্তিরক্ষা, প্রতিরক্ষা সংস্কার এবং নিরাপত্তা সহায়তা নিয়ে মন্ত্রী আলোচনা করবেন।
তিনি ১৫ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
কেজেড/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর