 |
জেদ্দা: গত বৃহস্পতিবার জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিকলীগের প্রবাসী জেদ্দা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি রহিম উল্যাহ, আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদুর রহমান শামিম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আউয়াল, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি ফরিদ আহমেদ মজুমদার ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন ফয়েজ।
বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন এস এম মাসুদ, নূর উছ-ছামাদ মিয়াজি, আ. আজিজ ও রুহুল আমিন টীপু। সম্মেলনটি পরিচালনা করেন আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক সারতাজুল আলম দীপু।
সম্মেলনে মোয়াজ্জেম হোসেন আনোয়ারকে সভাপতি ও দেলোয়ার হোসেন আকনকে সাধারণ সম্পাদক সম্পাদক করে ৩ বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রুহুল আমিন টীপু, শাহজাহান চৌধুরী লিটন, নুরুচ্ছামাদ মিয়াজী, মুজিবুর রহমান, আবু তাহের, আবদুর রশিদ ও চান মিয়া সহ-সভাপতি, শাহ আলম দুলাল, নূরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুল হক সাংগঠনিক সম্পাদক , তোফায়েল আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক , এস আলম মাসুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাব্বির আহমেদ বাবুল সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফুজায়েল আহমেদ দফতর সম্পাদক, নূরুন্নবী সহ-দপ্তর সম্পাদক, গোলাম সরোয়ার অর্থ সম্পাদক, সেলিম রুস্তম সহ-অর্থ সম্পাদক, আবুল হোসেন দুলাল আইন ও দরকষাকসি বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান তালুকদার সহ-আইন ও দরকষাকসি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক, মো. ফারুক সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক , সোহেল আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, হারুন মিয়া সহ-শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাবুল মুন্সি শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, আলী হোসেন, হেমায়েত উদ্দিন ত্রাণ ও পুনঃবার্সন বিষয়ক সম্পাদক, মোজাফ্ফর মিয়া সহ-ত্রান ও পুনঃবার্সন বিষয়ক সম্পাদক, তাজ সুলতানা হ্যাপী মহিলা সম্পাদিকা, কামরুন্নাহার সুপ্তি সহ-মহিলা সম্পাদিকা।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন হুমায়ূন কবির, ইব্রাহিম, জগলুল হক, বশির প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের নিজদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর। বাংলাদেশে গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে কাজ করছে একটি চক্র।
বক্তারা আরও বলেন, এছাড়া প্রবাসে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে আর সে কারনেই বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় জাতিয় শ্রমিক লীগ প্রবাসী শাখা ঐক্যবব্ধ হয়ে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ১১ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর